ফোরেক্স ট্রেডিংয়ের চেকলিস্ট: Exness-এ সিএফডি ট্রেড করার আগে যে 4টি মূল বিষয় খেয়াল করবেন

forex-trading-checklist-cover.png

প্রত্যেক ব্রোকারই বিজ্ঞাপনে দুর্দান্ত ট্রেডিংয়ের শর্তাবলীর কথা বলে। তাই নিজের জন্য সঠিক ব্রোকার খোঁজার সময়, ব্রোকারের র‍্যাঙ্কিং সার্চ করে আপনি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত প্ল্যাটফর্মটি খুঁজে নাও পেতে পারেন। 

ব্রোকার র‍্যাঙ্কিং সাধারণত বিস্তৃত স্কোরিং সিস্টেম, অ্যাফিলিয়েট পার্টনারশিপ বা কিছু চটকদার ফিচারের কারণে বিভ্রান্তিকর হয়ে থাকে, অথচ বাস্তব অর্থ ঝুঁকিতে থাকলে এসবের তেমন কোনো গুরুত্বই থাকে না।

আপনি যদি নিয়মিত ট্রেড করে থাকেন, তাহলে আপনি নিশ্চয় জানেন আসল পারফরম্যান্স নির্ভর করে স্প্রেড, কার্যকরীকরণ, প্ল্যাটফর্মের স্থিতিশীলতা এবং আপনি কত দ্রুত অর্থ স্থানান্তর করতে পারছেন তার উপর।

ব্রোকার নির্বাচন করার প্রক্রিয়াটি সহজ করতে এখানে ফোরেক্স ট্রেডিংয়ের একটি চেকলিস্ট দেওয়া হলো, যা অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিয়ে আপনার বাস্তব ট্রেডিং অভিজ্ঞতার উপর ফোকাস করবে। 

এই নিবন্ধে, আমরা ব্রোকার বেছে নেওয়ার আগে যে চারটি বিষয় খেয়াল করা উচিত সেগুলো নিয়ে আলোচনা করব এবং প্রতিটি মানদণ্ডে Exness কেমন পারফর্ম করে তা তুলে ধরব।

কেন শর্তাবলী র‍্যাঙ্কিংয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ

আপনি যদি মাসে কয়েকটি ট্রেড করেন, তাহলে ব্রোকারদের মধ্যে পার্থক্য খুব একটা চোখে নাও পড়তে পারে। কিন্তু আপনি যদি ঘন ঘন ও বেশি পরিমাণে ট্রেড করেন, তাহলে খরচের পরিমাণ চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে।

ধরা যাক, EURUSD স্ট্যান্ডার্ড লটে দুই ব্রোকারের স্প্রেডের পার্থক্য মাত্র 0.3 পিপ। এটিকে খুব বড় কিছু মনে না হলেও, আপনি মাসের পর মাস একাধিক এন্ট্রি ও এক্সিটসহ 50 লটের ট্রেড করলে সামগ্রিক চিত্রটি সম্পূর্ণ ভিন্ন হতে শুরু করবে। 

কার্যকরীকরণের মানও অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভোলাটিলিটির সময়। খবর প্রকাশের সময় নেগেটিভ স্লিপেজ আপনার ট্রেডে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, বিশেষ করে আপনার কৌশলটি যদি ভোলাটিলিটি-ভিত্তিক হয়ে থাকে। 

অন্যান্য বিষয়, যেমন স্টপ আউট লেভেল এবং অর্থ উত্তোলন/জমার প্রক্রিয়াও আপনার ট্রেডিংয়ের অভিজ্ঞতায় প্রভাব ফেলবে। এ কারণেই Exness-এ আমাদের প্রোডাক্ট ইকোসিস্টেম ট্রেডিংয়ের প্রতিটি দিককে গুরুত্ব দেয়, যাতে খরচ কমানো যায় এবং পারফরম্যান্স অপ্টিমাইজ করা যায়। 

forex-trading-mobile-instruments-favorites.png

1. ট্রেডিংয়ের খরচ

অভিজ্ঞ ট্রেডাররা সাধারণত প্রথমেই স্প্রেডের দিকে নজর দেন। মার্কেটিংয়ে কী দাবি করা হচ্ছে তা নয়; বরং প্রতিদিনের ট্রেডিংয়ের প্রকৃত খরচই তাদের কাছে গুরুত্বপূর্ণ। 

অভিজ্ঞ ট্রেডাররা সেই খরচগুলোই পর্যালোচনা করেন, যা তাদের সবচেয়ে বেশি প্রভাবিত করে। এর মধ্যে রয়েছে:

  • তারা যে জোড়াগুলো ট্রেড করেন সেগুলোর স্প্রেড
  • উক্ত স্প্রেড গড় নাকি সর্বনিম্ন
  • কমিশনের কাঠামো
  • সোয়াপ
  • অর্থ উত্তোলন/জমার ফি 
  • নিষ্ক্রিয়তা ফি
  • ভোলাটিলিটির সময় স্প্রেড কম ও স্থিতিশীল থাকে কি না

Exness-এ ফোরেক্স ট্রেডিংয়ে খরচ কত?

Exness-এর কমিশন-মুক্ত অ্যাকাউন্টের ধরনে (Exness-এ প্রো অ্যাকাউন্ট) মেজর ও মাইনর জোড়ায় ফোরেক্স স্প্রেড ইন্ডাস্ট্রির গড়ের তুলনায় গড়ে 50% কম।¹

আসলে, Exness 28টি মেজর ও মাইনর মুদ্রা জোড়ায় ইন্ডাস্ট্রির সবচেয়ে টাইট ফোরেক্স স্প্রেড প্রদান করে², যার মধ্যে রয়েছে:

  • EURUSD
  • GBPUSD
  • USDJPY
  • GBPJPY
  • DXY

ফোরেক্স মেজর ও মাইনর কেন? কারণ যেখানে ট্রেডিং পরিমাণ সবচেয়ে বেশি, সেখানে কম স্প্রেডই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরিমাণ যত বাড়ে, সুযোগ তত বাড়ে, এন্ট্রি ও এক্সিট পয়েন্টও তত বেশি হয়, ফলে লেনদেনের সংখা (এবং খরচ) বেড়ে যায়। 

আপনার নিজস্ব অবস্থানের আকার, ইন্স্ট্রুমেন্ট এবং ট্রেডিংয়ের ফ্রিকোয়েন্সির ভিত্তিতে ট্রেডিংয়ের খরচ তুলনা করতে, আপনি Exness ক্যালকুলেটর-এ আপনার মানগুলো বসাতে পারেন। এটি আপনাকে স্প্রেড ও কমিশন থেকে শুরু করে সোয়াপ এবং মার্জিনের প্রয়োজনীয়তা—সবকিছুর বিষয়ে ধারণা প্রদান করবে।

ins-cta-forex.png

ইন্ডাস্ট্রির সবচেয়ে টাইট স্প্রেড

28টি ফোরেক্স জোড়ায় 50% কম স্প্রেডের মাধ্যমে আমরা অন্য 15টি ব্রোকারকে ছাড়িয়ে গেছি।*

ফ্রি ডেমো ব্যবহার করে দেখুন
*

15টি ব্রোকারের সবচেয়ে টাইট স্প্রেড-অনলি অ্যাকাউন্টগুলির মধ্যে তুলনা করে দেখা গিয়েছে যে Exness প্রো অ্যাকাউন্টের স্প্রেড 5–10 এপ্রিল 2026 পর্যন্ত সময়কালে 28টি FX মেজর ও মাইনর জোড়ায় অন্যান্য ব্রোকারের গড় স্প্রেডের চেয়ে 50% কম ছিল।

2. কার্যকরীকরণের গুণমান

কার্যকরীকরণ মানসম্মত না হলে টাইট স্প্রেডের তেমন কোনো মূল্যই থাকে না, বিশেষ করে ট্রেডারদের যখন এটি সবচেয়ে বেশি প্রয়োজন হয়।

মিলিসেকেন্ডে অর্ডার কার্যকর হওয়ার দাবিগুলো আকর্ষণীয় মনে হলেও আসলে বিভ্রান্তিকর, বিশেষ করে যখন তা দ্রুততম সময়ে কার্যকর হওয়া দু-একটি অর্ডারের রেকর্ডের ভিত্তিতে করা হয়।

 মূলত যে বিষয়গুলো পার্থক্য গড়ে তোলে সেগুলো হলো: 

  • FOMC, NFP ইত্যাদির মতো বড় সংবাদ প্রকাশের সময় স্লিপেজ।
  • অর্ডার পূরণের ধারাবাহিকতা
  • স্টপ আউট লেভেল
  • কার্যকরীকরণের মডেল
  • চাপের সময় ব্রোকারের পারফরম্যান্স

ভোলাটিলিটি আপনার কৌশলকে সফল বা ব্যর্থ—দুটিই করতে পারে। যে সময়ে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন, তখন যদি কার্যকরীকরণ নির্ভরযোগ্য না হয়, তাহলে আপনি ট্রেড থেকে পিপ হারাতে থাকবেন এবং আপনার এক্সিট পয়েন্ট অন্য কেউ নির্ধারণ করে দেবে। আর এ কারণেই স্টপ আউট লেভেলের গুরুত্বের বিষয়টি সামনে চলে আসে। 

স্টপ আউট লেভেল কেন গুরুত্বপূর্ণ

একটি ব্রোকারের স্টপ আউট নীতি তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে অনেক তুলে ধরে।

স্টপ আউট লেভেল যত বেশি হয়, অবস্থানগুলোর ভোলাটিলিটি সহ্য করার সুযোগ তত কমে যায় এবং ট্রেড জোরপূর্বক বন্ধ হওয়ার ঘটনাও তত বেশি হয়।

Exness-এ ট্রেডাররা 0% স্টপ আউট লেভেল পেয়ে থাকেন—যা মার্কেটে সর্বনিম্ন।³ অর্থাৎ, যতক্ষণ পর্যন্ত পর্যাপ্ত মার্জিন থাকে, ততক্ষণ অবস্থান খোলা রাখা যায়।⁴ এটি একটি বিশাল সুবিধা, কারণ একবার ড্রডাউন হওয়া মানেই ট্রেড ভুল হওয়া নয়। কখনো কখনো ট্রেডারের পূর্বাভাস অনুযায়ী মার্কেটের ঘুরে দাঁড়াতে একটু সময় লাগে। 

স্লিপেজ: ট্রেডারদের যে বিষয়গুলো খেয়াল করা উচিত

কোনো পেশাদার ট্রেডারই “শূন্য স্লিপেজ” প্রত্যাশা করেন না। 

তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রোকার এটি কতটা কমিয়ে আনতে পারে, বিশেষ করে উচ্চ প্রভাব বিস্তারকারী খবর প্রকাশের সময়।

Exness শক্তিশালী অবকাঠামোর মাধ্যমে নির্ভুল কার্যকরীকরণ প্রদান করে, যা মার্কেটের পরিস্থিতি যেমনই হোক নির্ভরযোগ্যভাবে অর্ডার পূরণ করে এবং স্প্রেডকে স্থিতিশীল ও টাইট রাখে। 

প্রতিকূল মার্কেট পরিস্থিতিতে ব্রোকার কীভাবে পারফর্ম করে তা বোঝার ভালো উপায় হলো ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করা বা অল্প পরিমাণ নিয়ে আসল অ্যাকাউন্টে ট্রেড করা। প্রকৃত স্লিপেজের হার সম্পর্কে ধারণা পেতে বিভিন্ন সেশনে এবং বিভিন্ন সংবাদ প্রকাশের সময় ট্রেড করুন।

নেগেটিভ ব্যালেন্স সুরক্ষা

মার্কেট আপনার অনুকূলে না গেলে, ক্ষতির সীমা নির্ধারণের জন্য একটি সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন। একটি ব্রোকার ভালো হলে তারা সেই ঝুঁকি বহন করবে এবং অবস্থান নেগেটিভ অবস্থায় বন্ধ হলে আপনার ব্যালেন্স শূন্যে রিসেট করবে। 

অভিজ্ঞ ট্রেডাররা শুধু সেই ব্রোকারদের সঙ্গেই ট্রেড করেন যারা Exness-এর মতো নেগেটিভ ব্যালেন্স সুরক্ষা প্রদান করে, যাতে ক্ষতির পরিমাণ কখনোই আপনার ব্যালেন্সকে ছাড়িয়ে যেতে না পারে। 

exness-trading-platform-terminal-BN.png

3. প্ল্যাটফর্ম

একটি ধীরগতির ও ল্যাগযুক্ত প্ল্যাটফর্ম মূলত দুর্বল অর্ডার কারযকরীকরণকেই নির্দেশ করে। 

এক ডলার জমা করার আগেও এগুলো যাচাই করুন:

  • চার্টের প্রতিক্রিয়াশীলতা ও বিশ্লেষণাত্মক টুল
  • উপলভ্য অর্ডারের ধরন (OCO, ট্রেইলিং স্টপ ইত্যাদি)
  • সমন্বিত ঝুঁকি ব্যবস্থাপনা ফিচার
  • মোবাইল ফাংশনালিটি
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মার্কেটে সংবাদ প্রকাশের সময় প্ল্যাটফর্মের স্থিতিশীলতা 

কারণ প্ল্যাটফর্ম যদি বাড়তি লোড এবং বেশি পরিমাণে ট্রেডিংয়ের সময় ঠিকমতো কাজ করতে না পারে, তাহলে 100টি নির্দেশক থাকলেও তা কোনো কাজে আসে না। 

আবারও বলছি, প্ল্যাটফর্মের পারফরম্যান্স বোঝার একটি ভালো উপায় হলো ডেমো অ্যাকাউন্ট বা কম পরিমান দিয়ে আসল অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ট্রেডিং সময় ও মার্কেট পরিস্থিতিতে তা পরীক্ষা করা।

Exness ট্রেডিং প্ল্যাটফর্ম

ট্রেডিং স্টাইল অনুযায়ী Exness একাধিক বিকল্প প্ল্যাটফর্ম অফার করে।

Exness টার্মিনাল

Exness টার্মিনাল হলো ওয়েব-ভিত্তিক প্ল্যাটফর্ম, যা ব্রাউজার থেকেই অল-ইন-ওয়ান ট্রেডিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে। 

এটি একটি ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেসে উন্নত চার্টিং ও নির্বিঘ্ন অর্ডার ব্যবস্থাপনার সুবিধা একত্রে প্রদান করে। যে সকল ট্রেডার ইনস্টল করা সফ্টওয়্যারের উপর নির্ভর না করে পেশাদার মানের ট্রেডিং ও ঝুঁকি ব্যবস্থাপনার ফিচার পেতে চান, তাদের জন্য এই প্ল্যাটফর্মটি একটি দারুণ পছন্দ। 

MT4 ও MT5 সাপোর্ট

যে সকল ট্রেডার আগে থেকেই কাস্টম নির্দেশক, এক্সপার্ট অ্যাডভাইজর (EA) বা প্ল্যাটফর্ম-ভিত্তিক কৌশল ব্যবহার করছেন, Exness তাদের জন্য MetaTrader 4 এবং MetaTrader 5 প্ল্যাটফর্ম দুটিও সাপোর্ট করে।

অ্যাকাউন্ট খোলার আগে প্ল্যাটফর্ম ও কার্যকরীকরণ পরীক্ষা করে দেখতে চাইলে, একটি ফ্রি ও সীমাহীন Exness ডেমো অ্যাকাউন্ট খুলুন।

4. অর্থ জমা ও উত্তোলন

উভয় ক্ষেত্রেই পেমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রেড ধরে রাখতে বা সুযোগ কাজে লাগাতে আপনার প্রয়োজন দ্রুত অর্থ জমা করা এবং আপনার অর্থে তাৎক্ষণিক অ্যাক্সেস পাওয়া। 

ট্রেডিংয়ের এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের যেকোনো একটিতে চাপ পড়লে বা বিলম্ব হলে, ব্রোকারের প্রতি আস্থা একেবারে ভেঙে যায়। 

অ্যাকাউন্টে তহবিল যোগ করার পূর্বে এগুলো যাচাই করুন:

  • অর্থ উত্তোলন প্রক্রিয়াকরণের সময়
  • উপলভ্য পেমেন্ট পদ্ধতি
  • অর্থ উত্তোলন ফি
  • যাচাইকরণ প্রক্রিয়ার জটিলতা
  • ন্যূনতম জমার প্রয়োজনীয়তা

বাস্তবে তহবিল জমা না করে এই অভিজ্ঞতা যাচাই করার উপায় নেই, তবে আপনি আগে থেকেই উপলভ্য পেমেন্ট পদ্ধতিগুলো দেখে নিতে পারেন এবং পরীক্ষামূলকভাবে অল্প পরিমাণ জমা ও উত্তোলন করে দেখতে পারেন। 

Exness-এ তাৎক্ষণিকভাবে অর্থ উত্তোলন

Exness-এর ট্রেডাররা 24/7, 365 দিনই তাৎক্ষণিকভাবে অর্থ উত্তোলন করতে পারেন। 

কোনো অভ্যন্তরীণ ফি বা কমিশন ছাড়াই 98% অর্থ উত্তোলন স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া করা হয়। ট্রেডার এবং তাদের অর্থের মধ্যে কোনো বাধা না থাকার পাশাপাশি তহবিল যোগ করার ক্ষেত্রেও বেশ নমনীয়তা রয়েছে। 

Exness ব্যাংক কার্ড, ই-ওয়ালেট, ব্যাংক ট্র্যান্সফার এবং ক্রিপ্টো পেমেন্টসহ একাধিক নিরাপদ পেমেন্ট পদ্ধতি সমর্থন করে।

forex-instant-withdrawals-exness.png

গুরুত্বপূর্ণ বিষয়সমূহ

পেশাদার ট্রেডারদের জন্য সেরা ফোরেক্স ব্রোকার হলো সেই ব্রোকার, যেটি সত্যিকারের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে।

অ্যাকাউন্ট খোলার আগে এই চেকলিস্টটি দেখে নিন, যাতে কোনো নির্দিষ্ট ব্রোকারের সঙ্গে ট্রেডিংয়ের বাস্তব অভিজ্ঞতা কেমন হতে পারে সে সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যায়। 

আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বড় অঙ্কের মূলধন বিনিয়োগ করার আগে নিজে সবকিছু পরীক্ষা করে নেওয়া। 

ডেমো অ্যাকাউন্ট, ক্যালকুলেটর, লাইভ মার্কেট সেশন এবং আপনার নিজস্ব ট্রেডিং স্টাইলকে মানদণ্ড হিসেবে ব্যবহার করুন। আপনি ফোরেক্স ট্রেডিং পেজ-এ ইন্স্ট্রুমেন্টগুলো অন্বেষণ করতে পারেন, ট্রেডিং প্ল্যাটফর্ম পেজ-এ প্ল্যাটফর্মগুলো তুলনা করতে পারেন অথবা ইকোনমিক ক্যালেন্ডার দিয়ে আসন্ন ইভেন্টগুলো পর্যবেক্ষণ করতে পারেন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

ফোরেক্স ট্রেডারদের ব্রোকার বাছাইয়ের সময় কী কী খেয়াল করা উচিত?

ব্রোকার বাছাই করার আগে ট্রেডারদের স্প্রেড, কমিশন, কার্যকরীকরণের মান, স্টপ আউট বিষয়ক নীতি, অর্থ উত্তোলনের গতি এবং প্ল্যাটফর্মের নির্ভরযোগ্যতা তুলনা করে দেখা উচিত।

অভিজ্ঞ ফোরেক্স ট্রেডারদের কী ধরনের ট্রেডিংয়ের শর্তাবলী খোঁজা উচিত?

অভিজ্ঞ ট্রেডাররা স্থিতিশীল স্প্রেড, ভোলাটিলিটির সময় নির্ভুল ও নির্ভরযোগ্য কার্যকরীকরণ, নেগেটিভ ব্যালেন্স সুরক্ষা এবং দক্ষ অর্থ উত্তোলনকে অগ্রাধিকার দিয়ে থাকেন।

Exness কীভাবে ট্রেডিং খরচ কম রাখে?

মার্কেট পরিস্থিতি যাই হোক না কেন, Exness তার শক্তিশালী ট্রেডিং ইঞ্জিন এবং জটিল মূল্য নির্ধারণী অ্যালগরিদম কাজে লাগিয়ে ট্রেডারদের জন্য স্প্রেড কম ও স্থিতিশীল রাখে। এতে করে প্রধান ও মাইনর ফোরেক্স জোড়াগুলোর স্প্রেড এমন থাকে যা গড়ে ইন্ডাস্ট্রির গড়ের তুলনায় 50% কম। এটি 28টি মুদ্রা জোড়ায় গড় ফোরেক্স স্প্রেড 22% হ্রাস করারও সুযোগ প্রদান করে।

ফোরেক্স ট্রেডিংয়ের জন্য Exness কেন উপযুক্ত?

Exness কম স্প্রেড, নির্ভরযোগ্য কার্যকরীকরণ, 0% স্টপ আউট, MT4 ও MT5 সাপোর্ট, নিজস্ব ওয়েব সমাধান, তাৎক্ষণিকভাবে অর্থ উত্তোলন এবং নেগেটিভ ব্যালেন্স সুরক্ষা অফার করে।

ফোরেক্স ট্রেডারদের জন্য Exness Trade অ্যাপটি কি ভালো?

Exness Trade অ্যাপটি Exness টার্মিনালের মতো একই ফিচার প্রদান করে। অর্থাৎ সম্পূর্ণ অর্ডার ব্যবস্থাপনা ও ট্রেডিং কার্যকারিতা, ঝুঁকি-সচেতন ফিচার, অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, চার্ট বিশ্লেষণ এবং অর্থ ব্যবস্থাপনা। 

আমি কীভাবে ফোরেক্স ব্রোকারের স্প্রেড তুলনা করব?

ন্যূনতম স্প্রেড তুলনা করার পরিবর্তে, ট্রেডারদের উচিত তারা যে ইন্স্ট্রুমেন্টগুলোতে সবচেয়ে বেশি ট্রেড করেন, সেগুলোর সক্রিয় সেশন ও মার্কেটের ভোলাটাইল সময়ের গড় স্প্রেড পর্যালোচনা করা। আপনি আমাদের ওয়েবসাইট থেকে Exness-এর সম্পূর্ণ টিক ইতিহাস দেখতে পারবেন। 

একটি ফোরেক্স ট্রেড খোলার আগে আমি কীভাবে ট্রেডিংয়ের খরচ যাচাই করব?

কোনো অবস্থানে প্রবেশের আগে স্প্রেড, কমিশন, সোয়াপ ফি এবং মার্জিনের প্রয়োজনীয়তা অনুমান করতে ট্রেডিং ক্যালকুলেটর ব্যবহার করুন। খরচগুলো 100% সঠিক নাও হতে পারে, তবে এগুলো আপনাকে একটি ভালো ধারণা প্রদান করবে।


এটি বিনিয়োগ বিষয়ক পরামর্শ নয়। অতীতের পারফরম্যান্স ভবিষ্যত ফলাফলের নির্দেশক নয়। আপনার মূলধন ঝুঁকিতে আছে, অনুগ্রহ করে দায়িত্বের সাথে ট্রেড করুন।.


  1. 15টি ব্রোকারের সবচেয়ে টাইট স্প্রেড-অনলি অ্যাকাউন্টগুলির মধ্যে তুলনা করে দেখা গিয়েছে যে Exness প্রো 5–10 এপ্রিল 2026 পর্যন্ত সময়কালে 28টি FX মেজর ও মাইনর জোড়ায় অন্যান্য ব্রোকারের গড় স্প্রেডের চেয়ে 50% কম স্প্রেড প্রদান করেছে।
  2. 15টি ব্রোকারের সবচেয়ে টাইট স্প্রেড-অনলি অ্যাকাউন্টগুলির মধ্যে তুলনা করে দেখা গিয়েছে যে Exness প্রো 5–10 এপ্রিল 2026 পর্যন্ত সময়কালে 28টি FX মেজর ও মাইনর জোড়ায় অন্যান্য ব্রোকারের গড় স্প্রেডের চেয়ে 50% কম স্প্রেড প্রদান করেছে।
  3. "মার্কেটে সর্বনিম্ন স্টপ আউট লেভেল" দাবিটি প্রতিযোগী ব্রোকারদের বিপরীতে ফেব্রুয়ারি 2025-এর বিশ্লেষণের উপর ভিত্তি করে করা হয়েছে। 
  4. Exness 0% মার্জিন লেভেলে স্টপ আউট না হওয়া পর্যন্ত অবস্থানগুলো খোলা রাখার সুযোগ প্রদান করে। 0% মার্জিন লেভেলে পৌঁছে গেলে অবস্থানটি বন্ধ হয়ে যাবে, এক্ষেত্রে ট্রেডার অবস্থানটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা বিবেচ্য বিষয় নয়। 

সম্পর্কিত নিবন্ধসমূহ


সমস্ত নিবন্ধে ফিরে যান